বেনাপোলে “বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 3:35 PM , November 8, 2026 {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ভবারবেড় (মাছ চাষ প্রকল্প এলাকা) বেনাপোল ক্রীড়া একাডেমির আয়োজনে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন-কমিটির সভাপতি, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো.ইমদাদুল হক ইমদাদ।বেনাপোল ক্রীড়া একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় এলাকার নবীন-প্রবীণ খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ সহিদ তিতুমীর।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই তারেক আল-নাহিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।সভার শুরুতে ক্রীড়া একাডেমীর ৫১ জন সদস্যের পরিচিতি তুলে ধরেন অনুষ্ঠান সঞ্চালনাকারী ক্রীড়া সংগঠনটি’র সাধারণ সম্পাদক মো.আব্দুল বাসেত।অনুষ্ঠানে বক্তারা এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার দিকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ফুটবল টিমের কর্তৃপক্ষ ও কমিটির নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কমিটির সভাপতি তার স্বাগতিক বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক, অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। বেনাপোলের ক্রীড়া অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং যুবসমাজকে একত্রিত করে একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ টুর্নামেন্ট উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সকলের সম্মিলিত সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।”প্রধান অতিথি ওসি সহিদ তিতুমীর বলেন,যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে দূরে থাকার এবং সর্বদা মাদককে ‘না’ বলার জোর আহ্বান জানান। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার ওপর গুরুত্ব দেন তিনি। সুস্থ মন ও শরীর থাকলে নিজের পেশাগত ও পারিবারিক দায়িত্বেও তার ইতিবাচক প্রভাব পড়ে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা মানুষের মানসিক অবসাদ দূর করে মনকে প্রফুল্ল রাখে, যা কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। টুর্নামেন্ট বা যেকোনোপ্রতিযোগিতামূলক আয়োজনের মূল শর্ত হলো পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। এখানে কোনো ধরনের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির অবকাশ থাকা উচিত নয়। যেকোনো বড় কাজ বা সফল আয়োজনের পেছনে সম্মিলিত প্রচেষ্টা বা ‘টিম ওয়ার্ক’ অত্যন্ত জরুরি। প্রশাসন এবং জনসাধারণের পারস্পরিক সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমেই যেকোনো কাজের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত হয়। সর্বোপরি, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—এই বার্তাটিই ওসি জানিয়ে দিলেন।উল্লেখ্য,প্রস্তুতী সভায় আলোচনা সাপেক্ষে সভাপতি ইমদাদুল হক ইমদাদ ঘোষনা করেন যে,ক্রীড়া একাডেমীর ১৬ দলীয় ১ম ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে ডিসেম্বর/২০২৬ মাসের ৫ তারিখে। উক্ত খেলায় চ্যাম্পিয়নদের জন্য ১ম পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ ১লাখ ৫০ হাজার টাকা এবং রানারআপদের জন্য থাকবে নগদ অর্থ ১লাখ টাকা। উদ্বোধনী ম্যাচ সহ টুর্নামেন্টের সকল খেলা দেখার জন্য পৌরবাসী সহ সকল ক্রীড়ামোদীদেরকে আমন্ত্রণ জানান এই যুবদল নেতা। শেয়ার খেলাধুলাবিষয়: