ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 8:34 PM , October 23, 2026 ঢাকার ধামরাই দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের আয়োজনে মাদক বিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা দেপাশাই নয়া পাড়া খেলার মাঠেঅনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৩ অক্টোবর ) দেপাশাই বয়েস ক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুর রশিদ তুষার এর সার্বিক সহযোগিতায় ও কালামপুর কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা ,ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ রবিন, ধামরাই সোমভাগ ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সাধারণসম্পাদক এইচ এম রোস্তম ও চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান।খেলা শেষে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি বনাম সুজন লিটন একাদশ ঢাকা খেলা অংশগ্রহণ করে। এতে সুজন লিটন একাদশ ঢাকা ১-০ গোলে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ীদের মোটরসাইকেল আর রানার আপদের ফ্রিজ দেওয়া হয়। ধারাভাষ্যকার ছিলেন আলতাব হোসেন লাভু।এসময় বক্তারা বলেন,এ সমাজ থেকে চিরতরে মাদক মুক্ত করতে হলে যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার জন্য খেলাধুলার বিকল্প নেই। তারা একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ থেকে মাদক চিরতরে মুক্ত হবে। শেয়ার সারা দেশবিষয়: