ধামরাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:04 PM , October 6, 2026 ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলায় মিলায়তনে অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)মো:আল মামুনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঢাকা ২০ ধামরাই আসনের এমপি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে মহিলা সংক্ষিরত আসনের এমপি সুলতানা আহমদ, ধামরাই থানার ওসি নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শারিয়ার,ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আহমেদুল হক তিতাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, ধামরাই পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ কুমার মজুমদার ও সদস্য সচিব রঞ্জিত কুমার পাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদগন।এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে। শেয়ার সারা দেশবিষয়: