চন্দনাইশে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় : আহমদ কবির এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 1:58 AM , October 1, 2026 চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় এবং বর্তমান প্রজন্মের তরুণদের পছন্দের শীর্ষে রয়েছেন তরুণ প্রজন্মের আইডল, আবাসন প্রকল্পে সফল উদ্যোক্তা, কেপিডিএল বিল্ডার্সের কর্ণধার আহমদ কবির হিরু।স্থানীয়ভাবে আহমদ কবির হিরু তার সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায় তিনি এলাকায় এখন তরুণদের আইডল। অল্প সময়ে নিজের অবস্থানকে পরিবর্তন করে ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে আবাসন প্রকল্পে সাফল্য অর্জন করেছেন। নিজ এলাকায় মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, উন্নয়নমূলক অবকাঠামোগত কাজ এবং গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রিয় হয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাই ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচনে তার প্রার্থিতা ঘিরে চলছে নানা আলোচনা। বর্তমান তরুণ প্রজন্ম এবং এলাকাবাসী চাওয়াতে আহমদ কবির হিরু এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে জানতে চাইলে আহমদ কবির হিরু বলেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন মানুষের পাশে দাঁড়াবো এ পর্যন্ত সাধ্যমতো গোপনে প্রকাশ্যে সম্ভপর মানুষের উপকার করেছি। আমার এলাকাবাসী যদি চাই, আল্লাহতালা এলাকাবাসীর হেদমতে কবুল করেন তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শেয়ার অন্যান্যবিষয়: