৪ আগস্টের পরে থেকে পটিয়ার অবহেলিত হরিণখাইনে প্রায় কোটি টাকার উন্নয়ন এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 12:29 AM , October 1, 2026 চট্টগ্রামের পটিয়া হরিণখাইনে ৪ আগস্টের পরে থেকে প্রায় কোটি টাকার উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় উত্তর হরিণখাইন ৫ নং ওয়ার্ড জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক শুভ উদ্বোধন করা হয়েছে।২০২৫-২০২৬ অর্থ বছরে ৩ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম। গতকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন বাদশা ও কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর সহ এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে এই বরাদ্দে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৭৮ ফুট আরসিসি ঢালাই কাজ আরসিসি ঢালাই এর শুভ উদ্বোধন করা হয়। এতে এলাকাবাসী বলেন অবহেলিত হরিণখাইনে ৪ আগস্টের পর থেকে রাস্তা, কালভার্টেসহ প্রায় কোটি টাকার উন্নয়ন করেছেন। বিএনপি সরকারের আমলে অবহেলিত হরিণখাইন আলোর মুখ দেখেছে। শেয়ার অন্যান্যবিষয়: