চট্টগ্রাম রেঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫২৫ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:10 PM , September 17, 2026 চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৯১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানামূলে ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জন রয়েছেন।এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯১ জনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মাদক বহনকারী এবং ৮৮ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মাদকবিরোধী অভিযানে মোট ১৩১ জন গ্রেফতার হয়েছেন।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩১ হাজার ৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ২৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, অভিযানে ৯১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাইমদ, ১ ক্যান বিয়ার ও ৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ শেয়ার চট্টগ্রামবিষয়: