ধামরাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:00 PM , September 12, 2026 উপজেলা প্রশাসন উদ্যোগে ঢাকার ধামরাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার,ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাস, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নের প্রকৌশলী নজরুল ইসলাম, ধামরাই পৌরসভার সচিব গোলাম নবী ও ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আল আমিন খান, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম প্রমুখ।আলোচনা সভা উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেয়ার সারা দেশবিষয়: