ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমানের বড় মেয়ে ইন্তেকাল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:33 PM , August 23, 2026 ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমানের বড় মেয়ে হেলেন পারভিন ইন্তেকাল করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৬০) বছর।আজ রোববার (২৩ আগষ্ট) দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও এক মেয়ে, মা, ভাই আত্মীয়- স্বজন সহ বহু অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । আজ রোববার মরহুমার জানাজার নামাজ বাদ এশায় ধামরাই পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজা উপস্থিত ছিলেন শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তি সহ এলাকাবাসী।জানাজা শেষে মরহুমাকে পাঠান টোলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। শেয়ার সারা দেশবিষয়: