পটিয়ায় মামলার ওয়ারেন্টে ক্ষিপ্ত হয়ে বাদীকে হুমকি

প্রকাশিত: 2:59 PM , August 14, 2026

চট্টগ্রামের পটিয়ায় মামলার ওয়ারেন্ট হওয়াতে বাদীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহার সূএে জানাযায় পৌরসভার ৪ নং মাঝের ঘাটা এলাকায় জায়গা জমির বিরুদের জের ধরে ফজলুল হক (৬০) ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় লাকী আকতার (৩৭) বাদী হয়ে পাশ্ববর্তী জামাল উদ্দীন (৩৫), কামাল উদ্দীন (৩৩), নজরুল ইসলাম প্রঃ বদা মােস্তাফিজুর রহমান (৫৮), নুরুল ইসলাম (কালু) (৪২), ছেমন নাহার বেগম(৫৪), রেনু আক্তার (৩৫), জুলেখা বেগম (৬০), সহ অজ্ঞাত ৪/৫ বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী লাকি আক্তার বলেন বিবাদীগণের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এর ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ২০২৫ সালের ৩০ মে আমার চাচা ও পরিবার সদস্যদের ওপর হামলা করা করেন, ধারালাে কিরিচ দিয়ে আমার চাচা ফজলুল হককে প্রাণে হত্যার উদ্দশ্যে মাথার উপরিভাগে কোপ মারিয়া গুরুতর আহত করেন এতে ৭ টি সেলাই হয়। ভাগ্যক্রমে আমার পরিবারের মানুষগুলো প্রাণে বেচে যায়। এতে আমার চাচার চিৎকারে এগিয়ে আসলে আমার পরিবারের ওপরও হামলা চালানো হয়।
পরবর্তী আদালত কতৃক আসামিগণের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে বিবাদীগন আমাকে প্রাণনাশের হুমকী দিচ্ছে। এতে আমি এবং পরিবার নিরাপত্তাহীনতায় আছি। অনতিবিলম্বে ওয়ারেন্টকৃত আসামীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।








Loading