ঢাকা,

জুলাই স্মরণে বেনাপোলে শহীদ আব্দুল্লার কবর জিয়ারত ও দোয়া

প্রকাশিত: July 16, 2026

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই ২৪ পালনে আলোচনা সভা. দোয়া সহ বিভিন্ন কর্মসুচি নেওয়া হয়েছে। শহীদ আব্দুল্লার পরিবারকে দেওয়া হয়েছে সহযোগিতা। এছাড়াও মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ে সহযোগিতার বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে

দেশব্যাপি রাষ্ট্রীয়ভাবে জুলাই ২০২৪ পালিত হচ্ছে। শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪শের গন অভ্যন্থনে নিহত বেনাপোলে শহীদ আবু আব্দুল্রার কবর জিয়ারত দোয়া অনুষ্টিত হয়েছে। নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসুচি।

আজ বৃহস্পতিবার জুলাই পালনে তার পরিবারিক কবরস্থান বেনাপোল বড়আচড়ায কবর জিয়ারত ও দোয়া অনুষ্টিত হয়। এসময উপস্থিত ছিলেন শার্শা উপজোলা নির্বাহি অফিসার ফজলে ওয়াহিদ । পৌর প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জামাত নের্তৃবৃন্দু ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে বৈশম্য বিরোধী ছাত্র সংগঠনের তেমন কোন নের্তৃবৃন্দুকে উপস্থিত দেখা যায়নি। শহীদ পরিবার সহ স্থানীয় জামাত নেতারা চান জুলাই সনদ বাস্তবায়ন। সুন্দর রাষ্ট্র বিনির্মানে সরকারের সহযোগিতা চান তারা.

উপজেলা নির্বাহি কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান জুলাই ২৪ পালনে আলোচনাসভা. দোয়া সহ বিভিন্ন কর্মসুচি নেওয়া হয়েছে। শহীদ আব্দুল্লার পরিবারকে দেওয়া হয়েছে সহযোগিতা। এছাড়াও মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ে সহযোগিতার বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান তিনি। দোয়া অনুষ্ঠানে দেশে শান্তি প্রতিষ্টার আহব্বান জানান তারা।

Loading

  • এই বিভাগের সর্বশেষ

    ব্রেকিং নিউজ