ধামরাইয়ে মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে সচেতনতামূলক আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , জুন ২৪, ২০২৬ ধামরাইয়ে গোমগ্রাম স্বপ্ন পূরণ সামাজিক সেবামূলক সংগঠন’-এর উদ্যোগে মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে ধামরাইয়ের যাদবপুরের গোমগ্রাম বাজারে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার ধামরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বপ্ন পূরণ সামাজিক সেবামূলক সংগঠনের সভাপতি আব্দুল কাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধামরাই থানার এস আই নায়েবুল ইসলাম, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম সোহেল, যাদবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসহাক,যাদবপুর ইউনিয়নের যুব দল নেতা এরশাদ,স্বপ্ন পূরণ সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক সওকত হোসেন সহ সভাপতি জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, মাদক একটি বিপজ্জনক বিষয় যা যে কোনো সময় যে কোনো মানুষকে গ্রাস করতে পারে। তাই অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।সন্তানদের গতিবিধি, তাদের আচার-আচরণ এবং হঠাৎ কোনো পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যদি সন্তানদের মধ্যে টাকার চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে তা মাদকাসক্তির লক্ষণ হতে পারে।মাদকের বিরুদ্ধে যে কোনো তথ্য গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে।এতে এলাকাভিত্তিক একটি কার্যকর ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হবে জানানো হয়। শেয়ার সারা দেশবিষয়: