বাবুর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুর ইসলাম

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ , মে ২৭, ২০২৬

ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়াবাসীকে পবিত্র ঈদ-উল আযহা’র আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, অসীম শ্রদ্ধা ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। এই উৎসব আমাদের মনের যাবতীয় অহংকার, স্বার্থপরতা ও কলুষতা বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা ও অধিকার আদায়ের অঙ্গীকার কোরবানির মূল দর্শন ও স্থানীয় মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মোঃ রবিউল আলম রবি বলেন, “হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয়। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন এবং এই উৎসব বয়ে আনুক অনাবিল আনন্দ ও সম্প্রীতি । আশুলিয়ার সর্বস্তরের জনগণকে জানাই ঢাকা ১৯ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Loading