যশোরের শার্শায় ৩ দিনের কৃষি মেলা শুরু বেনাপোল

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , মে ২৩, ২০২৬

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় শার্শায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। এদিন মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ. কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা তপু কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, জামায়াত ইসলামি উপজেলা আমির অধ্যক্ষ ফারুক হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলা ষ্টলের উদ্বোধন করা হয়। কৃষি প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। কৃষি সম্মৃদ্ধ উপজেলা হিসাবে শার্শায় উৎপাদিত বিভিন্ন ধরনের ফুল, ফল, ফসলসহ দেশি বিদেশি ফলজ বনজ ও ঔষধী গাছের প্রদর্শনী দেওয়া হয়।

কৃষি স্বাস্থ্য ও যোগাযোগসহ আধুনিক কৃষির প্রদর্শীর প্রশংসা করেন দর্শনার্থীসহ প্রশাসন ও জনপ্রতিনিধি সাংসদ আজীজুর রহমান।

কৃষি প্রযুক্তি মেলায় আগতদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। কৃষিমেলা কৃষকের প্রাণের মেলা ও কৃষি অর্থনীতিতে স্বনির্ভর বয়ে আনবে বলে আশা করেন তিনি।

Loading