পিএইচডি ডিগ্রি অর্জন কৃষিবিদ মোঃ সফিনুর রহমানের

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , জুন ১০, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন কৃষিবিদ মোঃ সফিনুর রহমান। তিনি চিরিরবন্দর উপজেলাধীন নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের জনাব মোঃ খয়রাত আলীর পুত্র।

তিনি একই বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৪ সালে বি.এসসি. এজি (অনার্স) এবং ২০০৫ সালে এম.এস (মৃত্তিকা বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল ” Crop Residue and Fertilizer Management Impacts on Nutrient Flows and Balance in the Intensive Cropping Systems” ।

তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের (BAS-USDA) স্কলারশীপ নিয়ে এই গবেষণা সম্পন্ন করেন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৮.০৫.২০২৫ তারিখের ৩২৮ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়।

জনাব সফিনুর রহমান বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার, রংপুরে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন

Loading