পটিয়ায় নুরুদ্দিন (রহঃ) শাহ দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 12:41 AM , February 11, 2024

পটিয়ায় মেহেরআটি হজরত নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ফিরোজা রউফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া, মাদরাসা সুপার আল্লামা হাফেজ আহমদ আল কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক কে এম আকতার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য শাহ মোহাম্মদ ইমরান, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক, নুরুল ইসলাম চৌধুরী মেম্বার, জামাল উদ্দিন, শফিউল আলম মন্জু, আজগর আলী, মাহবুব চৌধুরী বেলাল আহমদ শাকিল,আবু ছিদ্দিক, রফিকুল আলম, জবল সওদাগর, আবদুল হামিদ মাষ্টার, নুর মোহাম্মদ, মুজিবুল হক,আবুল কাসেম, নুরুল আলম, আবদুল হালিম, মৌলানা আবু তাহের, মৌলানা নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম প্রমুখ ।
এতে প্রধান অতিথি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া দাখিল পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আমাদের এ মেহেরআটি গ্রামকে স্বপ্নের সিঙ্গাপুরে রুপান্তর করতে সুশিক্ষা অর্জন করতে হবে।
মুখস্থ বিদ্যা,বিদ্যা নয়,কঠোর অধ্যবসায়ের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষিত হওয়ার উপর গুরুত্বারোপ করতে হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। যার সুফল পেতে হলে স্মার্ট শিক্ষার্থীর কোন বিকল্প নেই।

Loading