নির্বাচিত স্বতন্ত্র এমপিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 8:46 PM , January 28, 2024

এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্যকে নিয়ে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণভবনে এই বৈঠক শুরু হয়। সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সংসদ প্র্যাকটিস ভালো করে জানার তাগিদ দিয়ে স্বতন্ত্র এমপিদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

স্বতন্ত্র এমপিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হ‌বে।

Loading