বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশিত: 10:53 AM , July 25, 2020

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।
শনিবার (২৫ জুলাই) বিকেল পাঁচটায় অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যথারীতি লন্ডন থেকে যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। আগামী ১৫ আগস্ট থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু হচ্ছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এ বৈঠকে। এছাড়াও বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা আলোচনা করবেন।

Loading