নওগাঁর এমপি ইসরাফিল লাইফ সাপোর্টে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:43 AM , July 26, 2020 শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে গত তিন দিন ধরে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২৫ জুলাই) বিকেলে ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি।তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই সপ্তাহ আগে ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। পরে নওগাঁয় ফিরে যান। কয়েকদিন নওগাঁয় থেকে আবার ঢাকায় চলে আসেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন। শেয়ার রাজনীতিবিষয়: