এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:03 PM , January 26, 2024 আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে। দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেন তিনি।আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনের সফরে এসে আখাউড়া রেলস্টেশনে এই মন্তব্য করেন মন্ত্রী।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সকল আসামিদেরকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী।নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা, সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন, সেজন্য সেখানে প্রভাব পড়ুক সেটা আমি চাই না।”এ সময় তিনি জানান, এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে।মন্ত্রীর সাথে আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: