পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্যে এ আরাফাত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:37 AM , January 12, 2024 নবগঠিত মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত।বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। তিনি একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে ড. হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। তাই বিচক্ষণতার সাথে বিবেচনা করেই তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। সত্যিই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে।’অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সাথে পালন করেছি। গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি নিষ্ঠা, সততার সাথে পালন করেছি। এখন যে মন্ত্রণালয় দিয়েছেন, আমি নিষ্ঠা, আমার একাগ্রতা, সমস্ত প্রচেষ্টা দিয়ে সে দায়িত্ব পালন করবো।’অপরদিকে, নবগঠিত মন্ত্রী সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত এমপি।মোহাম্মদ আলী আরাফাত বিগত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। শেয়ার জাতীয়বিষয়: