শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ এমপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , জানুয়ারি ১০, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।নতুন সংসদ সদস্যরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।এর আগে বুধবার সকাল সোয়া ১০টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বেলা সোয়া ১১টার দিকে শপথ নেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা।এর আগে, গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। শেয়ার জাতীয়বিষয়: