গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৪ গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী এম নিজাম উদ্দীন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৮৬৯। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৫৩ হাজার ২৪৭ টি, বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫২৪টি। এই আসনে বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৮৭ দশমিক ২৩ শতাংশ। শেয়ার জাতীয়বিষয়: