চিরিরবন্দরে বাড়ির পাশে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: 3:47 PM , January 6, 2024 দিনাজপুরের চিরিরবন্দরে খায়রুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ায় একটি পুকুর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।নিহত খায়রুল ইসলাম তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ার মোঃ বাবলু ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের মা খতেজা খাতুন জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে খায়রুলের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়ে সে তারাহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে তার বাবা বাড়িতে আসলে রাত ১০ টার দিকে তার সাথে মোবাইলে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এদিকে পরদিন সকালে স্থানীয় এলাকাবাসী আমাদের জানায় আমাদের ছেলের লাশ পাশের বাড়ির পুকুর পাড়ে পড়ে আছে। পরে খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার সারা দেশবিষয়: