স্বামীর কবর জিয়ারত করলেন শেখ হাসিনা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২৩ রংপুরের পীরগঞ্জে স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফতেপুরে স্বামীর পারিবারিক কবরস্থানে যান তিনি। এছাড়া শ্বশুর, শাশুড়ি, ভাসুর এর কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান।এ সময় ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অনেকে তার সঙ্গে উপস্থিত ছিলেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচরণার জন্য কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জনসভা-পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রংপুর এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তারাগঞ্জে রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এবং মিঠাপুকুরে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন সরকারপ্রধান।এদিকে পীরগঞ্জে সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল ও এর আশপাশের এলাকা। নৌকাসদৃশ্য ভ্যান ও হাতে হাতে ছোট কাঠের নৌকা নিয়ে নেতাকর্মীরা এসেছেন সভাস্থলে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর তারাগঞ্জ ও পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। তারও আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পীরগঞ্জের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এ বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন।এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে রংপুর-১ আসনে দলীয় প্রার্থী রেজাউল করিম রাজু ও রংপুর-৩ আসন থেকে তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। শেয়ার জাতীয়বিষয়: