আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত যাত্রা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২৩ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি আজ সকালে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েতের উদ্দেশে যাত্রা করেছেন।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।ড. মোমেন কুয়েতে আজ স্থানীয় সময় সন্ধ্যায় এ সংক্রান্ত কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আগামীকালকাল সকালে ঢাকায় ফিরবেন।পররাষ্ট্রমন্ত্রী ৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শেয়ার জাতীয়বিষয়: