ধামরাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা 

প্রকাশিত: 11:40 AM , October 15, 2023

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঢাকার ধামরাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন প্রজন্মের কয়েক শত প্রাক্তন শিক্ষার্থী এ মিলন মেলায় অংশগ্রহণ করেন।

গত শনিবার দুপুরে পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ধামরাই ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,বিশেষ অতিথির হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল আলম, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, বিজ্ঞানী ড. আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ও উক্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও প্রাক্তন ছাত্র আশীষ কুমার মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ধামরাই হবে হানাহানি ও অপরাধ মুক্ত একটি আধুনিক এলাকা। ধামরাইয়ে একটি শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা।আমরা একটি পরিকল্পনা তৈরি করবো কিভাবে ধামরাইকে শিক্ষা, চিকিৎসাসেবায় উন্নত করা যায়। এখানে একটি বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ করার চেষ্টা করবো আপনাদের সকলকে নিয়ে। ধামরাইয়ের উন্নয়নে একটি প্লাটফর্ম তৈরী করেন আমি সেখানে সব সময় আছি থাকবো।
সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Loading