আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞায় ভয় পায় না

প্রকাশিত: 5:44 PM , September 28, 2023

আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞায় ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বুধবার (২৭ সেপ্টেম্বর) এসব কথা বলেন সরকার প্রধান।
আওয়ামী লীগ সভাপতি বলেন, দিন বদলের সনদে বদলে গেছে দেশ; সামনে আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনি ইশতেহারও সেভাবে প্রস্তুত করা হচ্ছে।
উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি এখনই নেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকার যুগে ফিরে যাবে। দেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস আছে।
জনগণ মনে করে আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেও আশা করেন সরকার প্রধান।

Loading