কপিলমুনিতে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 5:50 PM , August 15, 2023

পাইকগাছা উপজেলার কে ,আর ,আর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ আব্দুর রাজ্জাক রাজু। কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জি এম হাসান ইমামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ব্রজেন কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান,বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান জিনারুল ইসলাম, সহকারী শিক্ষিকা শামসুর নাহার, সহকারী শিক্ষক আরশাফ হুসাইন, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ সিদ্দিকুর রহমান সিকো, খাঁন সিরাজুল ইসলাম, মোঃ জাফর গাজী, আলহাজ্ব মোঃ ফেরদৌস হাজরা, ছাত্রলীগ নেতা রাসিফ হোসেন, মোঃ ইমরান গাজী, খায়রুল গাজী প্রমুখ।

Loading