মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে দুই মামলা, আসামি ১০০০ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:26 PM , July 19, 2023 রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। একটি মামলার বাদী রুবেল হোসেন নামে বাঙলা কলেজের এক শিক্ষার্থী ও অপর মামলার বাদী হলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির স্টাফ মহিদুর রহমান। দুই মামলায় প্রায় এক হাজার আসামি।মামলা সূত্রে জানা গেছে, রুবেল হোসেন নামে শিক্ষার্থীর করা মামলায় অভিযোগ আনা হয় মোটরসাইকেল অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারপিট করার। এই মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন। অন্যদিকে কলেজ স্টাফ মহিদুর রহমানের করা মামলায় অভিযোগ করা হয় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের। এ মামলায় এজাহারনামীয় আসামি ১০৭ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন।মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মামলা দুটি করা হয়। মামলার বিষয় নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর বাশার।ওসি আমিনুর বাশার বলেন, ‘গতকাল যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন তাদের বিরুদ্ধে এ দুটি মামলা হয়েছে। মামলা দুটির বিষয়ে আমাদের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শেয়ার রাজধানীবিষয়: