রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৫ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:40 PM , May 11, 2023 রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা রুজু হয়েছে। শেয়ার অন্যান্যবিষয়: