ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-খুলনার রেল যোগাযোগ বন্ধ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , মে ৫, ২০২৩ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান।তিনি জানান, ঈশ্বরদি-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন শাল্টিংয়ের (লাইন পরিবর্তন) সময় মালবাহি একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চল সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার করার পর রেলপথ সচল হলে উত্তর ও দক্ষিনাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হবে। শেয়ার সারা দেশবিষয়: