আবু নাসের এর উদ্যোগে কালিহাতীতে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: 8:59 PM , April 15, 2023 টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা, গোহালিয়াবড়ি, দূর্গাপুর ও দশকিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধের সম্মানে ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সল্লা গ্রামের মান্নান মিয়ার বাড়িতে এ ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কালিহাতী উপজেলার সাধারণ মানুষের সেবা করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। সামনে যেনো জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতীতে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সাধারণ মানুষের সেবা করতে পারি সেজন্য সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চাই। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীল, আব্দুর রহমান সহ ৪ টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। শেয়ার অন্যান্যবিষয়: