মানবতার সেবায় কপিলমুনির বন্ধু ৮৩ সংগঠন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 4:23 PM , April 3, 2023

আর্ত মানবতার সেবায় কাজ করে চলেছে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের ১৯৮৩ সালের ব্যাচ বন্ধু ৮৩। হতদরিদ্রদের আর্থিক অনুদান, সেলই মেশিন প্রদান, কন্যা দায়গ্রস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ানোসহ এলাকার মানুষের সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির সেবায় এবার যুক্ত হলো হরিঢালী আলেয়া-আফাজ মহিলা মাদ্রাসা। দীর্ঘদিন পানির সমস্যার কারণে ছাত্রীদের কষ্ট করে পায়ে হেঁটে অনেকটা পথ অতিক্রম করে পানির চাহিদা মেটাতে হতো। কোমলমতি শিক্ষার্থীদের এই কষ্টের কথা বিবেচনা করে কপিলমুনির বন্ধু ৮৩ সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম। তাঁর প্রচেষ্টায় মাদ্রাসায় একটি টিউবওয়েল স্থাপন করা হয় এবং ব্যবহারের সুবিধার জন্য পাকা করে দেওয়া হয়েছে।

Loading