আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:51 PM , February 15, 2023 মানাফি ইসলাম নাজমুল (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার আমতলীতে সরকারী একে হাই স্কুল সড়কে বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নকল প্রসাধণী বিক্রির অপরাধে দুই যুবককে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ কবির হোসেন লক্ষাধিক টাকার প্রসাধনীসহ আটক করেন।পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম আটককৃতদের ভোক্তা অীধকার আইন-২০০৯ এর ৪১ ধারায় ভ্রাম্যান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।আটকৃতরা হলেন,বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউনিয়নের রিপন হাওলাদারের ছেলে ছাব্বির (২০) ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (২০)। তাদের কাছ থেকে পাওয়া নকল প্রসাধনী পুরিয়ে ফেলা হয়। শেয়ার সারা দেশবিষয়: