রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:07 PM , February 11, 2023 আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।পরবর্তী তিনদিনে সারাদেশের তাপমাত্রা কমতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৪ মিনিটে।সূত্র: বাসস শেয়ার জাতীয়বিষয়: