ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, মিরপুর দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগে, প্রটেকশন বিভাগের (সংসদ ভবন নিরাপত্তা) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জামিনুর রহমান খানকে মিরপুর দারুস সালাম জোনে, সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলামকে উত্তরার এয়ারপোর্ট জোনে ও উত্তরার এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রটেকশন বিভাগে (সংসদ ভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

Loading