নির্দিষ্ট সময়েই শেষ হবে বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:37 PM , January 30, 2023 রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট থাকলেও বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ সন্তোষজনক। আশা করা যাচ্ছে, নির্দিষ্ট সময়েই শেষ হবে যমুনা নদীর উপর নির্মিত রেলসেতুর নির্মাণ কাজ।সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি।রেলমন্ত্রী বলেন, এই সেতু নির্মাণ হলে দেশের উত্তরবঙ্গসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা সৃষ্টি করবে।তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে যে সমস্ত প্রকল্প নেয়া হয়েছে সেগুলোর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশে নিরাপদ রেল যোগাযোগের জন্য এসব প্রকল্পও সঠিক সময়ে শেষ হবে।এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ফেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মাদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: