‘বন্ধু- ৮৩’ সংগঠনের যুগ্ম আহবায়কের মাতার মৃত্যু বার্ষিকী পালিত মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: 12:40 PM , January 30, 2023 পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাচের সংগঠন ‘বন্ধু- ৮৩’ র যুগ্ম আহবায়ক মানবতার ফেরিওয়ালা ডাঃ স, ম গোলাম আজমের মা রহিমা খাতুনের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান গত শনিবার দুপুর ১টায় নিজ বাস ভবন মাছিয়াড়ায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি থানার হেল্থ কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মিজানুল হক, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক শেখ আব্দুল গফুর, বন্ধু খাঁন মতলেব হোসেন, মোঃ কামাল হোসেন, মহেশ্বর সাহাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ ইবাদুল হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা হাউলী গ্রামের হতদরিদ্র ভ্যান চালক কন্যা দায়গ্রস্ত পিতা জিল্লুর রহমানকে দান করেন। এ সময় ডাঃ স,ম গোলাম আজমের পক্ষ থেকে ১০ হাজার টাকা জিল্লুর রহমানের হাতে তুলে দেন সাংবাদিক শেখ আব্দুল গফুর। শেয়ার সারা দেশবিষয়: