সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:20 PM , January 27, 2023 বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান আছে। তাতে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লিখা আছে। কাজেই সে অনুয়ায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া হয়ে কসবা যাওয়ার পথে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা বাংলাদেশের গণতন্ত্র স্থাপন করেছি। এ দেশে যেকোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। এতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নেই।’এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: