প্রধান শিক্ষিকা শম্পা শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য মনোনীত

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 6:38 PM , January 12, 2023

কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা যশোর শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব ও সচিব প্রফেসর মোঃ আব্দুল মালেক সরদার স্বাক্ষরিত স্মারকপত্রে জানিয়েছেন, আগামী ২ বছরের জন্য শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য হিসেবে রহিমা আখতার শম্পাকে মনোনীত করা হয়েছে। প্রধান শিক্ষিকার রহিমা আখতার শম্পা বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের চেষ্টা করবো। আমি সকলের দোয়া চাই।

 

Loading