নেত্রকোণায় শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন বিজিবি’র মহাপরিচালক সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 2:38 PM , January 8, 2023 নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গরীব অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে গতকাল বিকালে নেত্রকোণা পৌর এলাকায় পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।এসময় উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, ময়মনসিংহ সেক্টর কমান্ডার, উপপরিচালক কর্নেল মোঃ মাহমুদুর রহমান, ও নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া। শেয়ার সারা দেশবিষয়: