ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে বাকবিতণ্ডা: ছুরিকাঘাতে সমর্থক খুন

প্রকাশিত: 9:30 PM , December 10, 2022

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. হাসান মিয়া (২০) নামের একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন। তবে অভিযুক্তের পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসান ও আরেকজনকে ছুরিকাঘাত করেন এক ক্ষুব্ধ ফুটবল দর্শক। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজের এক চিকিৎসক জানান, দিবাগত রাত পৌনে ১টার দিকে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

Loading