নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলন সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 9:21 PM , December 10, 2022 সদ্য দায়িত্বপ্রাপ্ত নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, নেত্রকোনা সরকারী কলেজের সাবেক জিএস এ.কে.এম কবিরুল ইসলাম রুমান ও মামুনুর রশিদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সহ-িসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান খান, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, এম কিবরিয়া চৌধুরী সেলিম, শেখ খলিলুর রহমান ইকবাল, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, দিলওয়ার খান ও জালাল চৌধুরী প্রমুখ।মতবিনিময় সভায় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের কাছে দোয়া কামান করেন এবং প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের গৃহিত সকল কর্মসূচী সুন্দরভাবে বাস্তাবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। শেয়ার সারা দেশবিষয়: