ধামরাইয়ে একদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশিত: 12:32 PM , November 16, 2022

 

ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে গতকাল বুধবার একদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উপজেলা চত্বরে শুরু হয়েছে। এতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বেনজির আহমদ ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে মেলার উদ্বোধন সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি বেনজির আহমদ ও এসি ল্যান্ড ফারজানা আক্তার ।এই সময় মেলায় উপস্থিত থাকেন, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন,ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু,অপারেশন ওসি নির্মল কুমার দাস প্রমুখ।এ মেলায় ৪১টি স্টল অংশ গ্রহন করছে।

Loading