বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২২ প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে শনিবার রাতে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, প্রেসিডেন্ট বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ৬টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান। খবর বাসসের। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান। প্রেসিডেন্টের স্ত্রী রাশিদা খানমও এ সময় তার সঙ্গে ছিলেন বলে জানান তিনি। এর আগে রাষ্ট্রপ্রধান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে ২৯ অক্টোবর ভোরে ঢাকা ত্যাগ করেন। ৭৮ বছর বয়সী দীর্ঘদিন ধরে গ্লুুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালে লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন। আগামী ১৩ নভেম্বর প্রেসিডেন্টের লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। শেয়ার জাতীয়বিষয়: