রাণীরবন্দরে ভার্কের উদ্যেগে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দরে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্কের) উদ্যেগে মেধাবী-ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে ভার্কের রাণীরবন্দর শাখা কার্যালয়ে বেলা ১১টায় বিভিন্ন স্কুলের ১৪ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে ৯জনকে ও ১২ হাজার টাকা করে ৫ জনকে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্কের সহকারী পরিচালনা পরিষদের সৈয়দপুর মো. মামুনুর রশিদের সভাপতিত্বে রাণীরবন্দর শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্কের প্রধান কার্যলয়ের সহকারী পরিচালক শামসুল হক আরেফিন ও নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব বিএসসি। এছাড়া উক্ত অনুষ্ঠানে অত্র শাখার সকল সদস্যবৃন্দ ও শিক্ষক/অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Loading