জাতিসংঘের গুম তালিকায় ভারতীয় দুই বিচ্ছিন্নতাবাদী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২২ জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে ‘গুমের শিকার’ যে ৭৬ জনের তালিকা করেছে, সেখানে ভারতীয় দুই বিচ্ছিন্নতাবাদীরও নাম রয়েছে বলে দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়৷তার প্রশ্ন, ‘‘জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে?’’বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘‘প্রশ্ন হলো- জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে? উত্তরটি সহজ- তারা শুধুমাত্র স্থানীয় বাংলাদেশ-ভিত্তিক এনজিওদের দ্বারা সরবরাহকৃত গুমের ঘটনাবলীকে তথ্য যাচাই না করেই প্রকাশ করেছে৷’’গত বছর প্রকাশিত ওই তালিকা ধরে প্রধানমন্ত্রীর সন্তান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘‘এই তালিকা প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক সংস্থাটির গ্রহণযোগ্যতাকে৷ তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকে বাংলাদেশে বসবাস করছে যার প্রমাণ মিলেছে৷ সেখানে দু’জন ভারতীয় নাগরিকের নাম আছে৷’’‘‘আবার অনেক তালিকাভুক্ত পলাতক আসামির নাম রয়েছে এখানে৷ যার কারণে যেই এনজিওগুলোর ওপর নির্ভর করে জাতিসংঘের প্রতিবেদন তৈরি হয়েছে, সেই এনজিওসহ প্রশ্ন উঠছে খোদ জাতিসংঘের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে৷’’তালিকার দুইজন ভারতীয়ের থাকার বিষয়ে জয় লিখেছেন, ‘‘তালিকার ২ জন ভারতের মনিপুর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী, নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-ইউএনএলফ-এর শীর্ষ নেতা৷ একজন সংগঠনটির চেয়ারম্যান, অপরজন মেজর পদমর্যাদার৷ তারা হলেন- সানায়াইমা রাজকুমার ওরফে মেঘান ও কেইথেল্লাকপাম নবচন্দ্র ওরফে শিলহেইবা৷’’- (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) শেয়ার বাংলাদেশবিষয়: