দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২২ চারদিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।স্থানীয় সময় রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ২০মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হন।এর আগে রাত সাড়ে ৯টায় জন এফ কেনেডি-জেএফকে বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতারা তাকে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতিসংঘ বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) নুরএলাহী মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হিন্দোল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনউদ্দীনসহ প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।আইজিপি বেনজির আহমেদ এসময় প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে গত ৩০ আগস্ট আইজিপি ড. বেনজির আহমেদ নিউইয়র্কে আসেন। ৩১ আগস্ট এবং ১লা সেপ্টেম্বর পুলিশ সামিটের বিভিন্ন ইভেন্টে যোগ দেন ও জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তি মিশনে প্রেরণের আহ্বান জানানো হয়। জাতিসংঘ পুলিশ প্রধান এ ব্যাপারে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা যায়।যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের যুক্তরাষ্ট্র আসার বিষয়টি কয়েকদিন ধরেই ছিল ‘টক অফ দ্যা কান্ট্রি’। জাতিসংঘের আমন্ত্রণ স্বত্ত্বেও ভিসা জটিলতা এবং শর্তসাপেক্ষে ভিসা প্রাপ্তি সব মিলিয়ে আইজিপির এবারের নিউইয়র্ক সফর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সফর নিয়ে গণমাধ্যমও ছিল বেশ সরব।এমন আলোচনার মধ্যে আইজিপি নিউইয়র্ক পৌঁছালে প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। নিউইয়র্কে আইজিপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষও হোটেলের লবিতে তার সঙ্গে সাক্ষাত করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। দেশে ফিরে যাওয়ার সময়ও প্রবাসীরা বিমানবন্দরে ছুটে গিয়ে আইজিপিকে বিদায় জানান। শেয়ার জাতীয়বিষয়: