রামগড়ে যুবকের গলিত লাশ উদ্ধার

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৪, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদী হতে লগডুং কুমার ত্রিপুরা(২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড বল্টুরামটিলার মন্দির ঘাট এলাকায় বাংলাদেশ- ভারত সীমান্তের ফেনী নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখে বড় ভাই রশি কুমার ত্রিপুরা ও মামা পদ্মরায় ত্রিপুরা তাঁর পরিচয় সনাক্ত করে।সে মাটিরাঙ্গা উপজেলার তেকুম্বা পাড়ার মৃতঃ নবীন কুমার ত্রিপুরা ছেলে। বড় ভাই রশি কুমার জানায়, লগডুং একজন মানষিক ভারসাম্যহীন রোগী। সে গত শুক্রবার ২ রা সেপ্টেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন, আত্মীয় স্বজনসহ সম্ভব্য সকলস্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী নদীর পাড় ধরে খুঁজতে থাকি।একপর্যায়ে বিকেল ৪ টার সময় রামগড় পৌরসভার মন্দির ঘাট এলাকায় তার মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখতে পাই। পরে তার আমি ও মামা পদ্মরায় ত্রিপুরা পানি থেকে নদীর পাড়ে তুলে এনেছি।
খবর পেয়ে রামগড় থানার এস আই শামসুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।প্রাথমিক ভাবে উক্ত ব্যাক্তি পানিতে ডুবে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর লাশ উদ্ধার করে রামগড় থানায় আনার সত্যতা নিশ্চিত করে বলেন,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।ময়নাতদন্ত শেষে মৃত ব্যাক্তির ঠিকানা মাটিরাঙ্গায় পাঠানো হলে ঐ থানা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Loading