ধামরাইয়ে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপিকে সংবর্ধনা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩, ২০২২ ঢাকা ২০ আসনের ধামরাই স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।ধামরাই পৌর আওয়ামীলীগ উদ্যোগে সংবর্ধনা আয়োজন করে গত শুক্রবার ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লার ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠন নেতাকর্মীরা সাধারণ জনতার উপস্থিতে স্থানীয় এমপি বেনজির আহমদকে সংবর্ধনায় দেওয়া হয়।পরে সংবর্ধনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,আওয়ামীলীগের নেতা সোরাব হোসেন, এ্যাড: আবুল কাসেম রতন, আব্দুল আলীম খান সেলিম, আফসার উদ্দিন জিন্নাহ শফিক আনোয়ার গুলশান ও সিরাজ উদ্দিন প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: